Bengali Poem শিরোনামহীন -- ৪২ Poem by Sanjib Saha

Bengali Poem শিরোনামহীন -- ৪২

শিরোনামহীন -- ৪২

লোকটা পাগল ছিল।
লোকটা অমানুষ অথবা অতিমানব ছিল।
ওর বক্ষ পিঞ্জরে বন্দী ছিল সহস্র কোটি দেবতা।
ও কি হত্যাকারী ছিল? হতে পারে।
ক্ষুদ্র আঙিনায় হঠাৎ দমবন্ধ আত্মার বিস্ফোরণ! সব দেব দেবী একাকার হয়ে গেল।

লোকটা পাগল ছিল। অমানুষ অথবা অতি মানব।
ওর হৃদয় বেয়ে বয়ে যায় চোরাস্রোত।

ওকে ভগবান বলে ডাকতে ইচ্ছে করে।
-----------------------
© সঞ্জীব সাহা

POET'S NOTES ABOUT THE POEM
Philosophical poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success