Bengali Poem শিরোনামহীন --৪৩ Poem by Sanjib Saha

Bengali Poem শিরোনামহীন --৪৩

শিরোনামহীন -- ৪৩

এই পৃথিবী অস্ত যাবে না।
এই পৃথিবী চমক দিয়ে শুধু
চলে যাবে জন্ম প্রবাহে,
এক জীবনের অন্তদিনের সুখ
বয়ে নিয়ে যাবে কতদূর!
তবুও কি বুকের মাঝে ধূ ধূ,
তবুও কি বাজিয়ে দিয়ে সুর,
ফিরে যাবে ফিরেই যাবে,
মুখের পাশে ছড়িয়ে দিয়ে আলো।

আলোর পাশে দাঁড় করিয়ে নদী,
বছর ভর মাটির কোলাহলে
এক পৃথিবী দুই পৃথিবী
আকাশ আঁকা গভীর বুকের তলে,
এক প্রজন্ম দুই প্রজন্ম পার --
সহস্র প্রাণ প্রাণের প্রবাহ,
লক্ষ কোটি সহস্র কাল পাড়ে,
সময় ভাঙে ভাঙা নদীর মতো!
-----------------------------
© সঞ্জীব সাহা

POET'S NOTES ABOUT THE POEM
Philosophical poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success