শিরোনামহীন - ৪৫ bengali Poem Poem by Sanjib Saha

শিরোনামহীন - ৪৫ bengali Poem

শিরোনামহীন -- ৪৫

নৈঃশব্দ্যের চিহ্ন এঁকে যায় বুকে।
আমাকে সঙ্গে নাও
হে অতীত! আমি অনন্ত সাগরে
ফিরে যেতে চাই,
আমার অন্বেষণে নিমজ্জিত আমি,
আমার স্তব্ধতা আমায় খুন করে,
আলোর বিন্যাসে
পৃথিবীর ভুল ছবি ফুটে ওঠে,

আমি তাকে অস্বীকার করি ।
---------------------------
© সঞ্জীব সাহা

POET'S NOTES ABOUT THE POEM
Philosophical poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success