শিরোনামহীন -- ৪৬
এমন করে ডাকতে নেই।
তোমার অবিন্যস্ত সুখ প্রলুব্ধ করে।
আসন্ন সন্ধ্যায় মেঘ ডাকে,
ঝরঝর বৃষ্টিতে বুক তোলপাড় করে --
মানুষ কি স্মৃতিময় চিত্রখানি
প্রত্যাখ্যান করে
হেঁটে যেতে পারে,
হেঁটে যেতে পারে
ঝড়ের প্রাক্কালে,
মায়ার আঁচল সরিয়ে!
--------------------------
© সঞ্জীব সাহা
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem