শিরোনামহীন -- ৪৭
নদীকে নদী বলে ডাকতে ইচ্ছে করে,
মাকে মা;
জলতলে চুমো খেয়ে বলি,
বয়ে যাও,
শুধু বয়ে যাও
যতদূর ভেসে যায় প্রতিবিম্ব।
এখন স্নেহ ছুঁয়ে ডুব দেওয়া,
কোলাহল শূন্য করে
একবার ফিরে তাকানো --
তারপর চলে যাওয়া!
---------------------
© সঞ্জীব সাহা
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem