শিরোনামহীন - ৫০
ইয়াহিয়া অথবা হিটলারের
সেই সব নদীর ধারে
যে শিশু পড়ে ছিল,
মাটিতে যাবার আগে আদরে
তার গালে চুমু খেতে গেলে
এত ঠাণ্ডা লাগে মা-র,
অবশ হয়ে যায় ঠোঁট,
সেই অসাড়তা স্নায়ু বেয়ে
নেমে আসে শিরদাঁড়ায়,
সঞ্চারিত হয় মানুষে মানুষে।
বরফ অসাড়তা নিয়ে
মানুষ হেঁটে যায়,
ইরাক ইরান ইউক্রেনে
অথবা.....
------------------------------
© সঞ্জীব সাহা
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem