Bengali Poem শিরোনামহীন - ৫১ Poem by Sanjib Saha

Bengali Poem শিরোনামহীন - ৫১

শিরোনামহীন - ৫১

কে আর বড় করে দেখে আমায়।

অন্ধ কুয়োর মধ্যে ক্ষুদ্র হতে হতে
গভীর অন্ধকারে হারিয়ে যাই;
জলতল কেঁপে ওঠে,
কুয়োতলায় পাতা ঝরে পড়ে।

আকাশের রঙ ধরে
হেঁটে যেতে চাই কেউ কেউ,
ডাকে, আয় আয় --
পাতা ঝরার শব্দ শোনা যায়
মাঝরাতে!

মা আমার মাখামাখি আলোয়
ষ্পষ্ট ভালবাসে।
----------------------
© সঞ্জীব সাহা

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success