Bengali Poem শিরোনামহীন - ৫৩ Poem by Sanjib Saha

Bengali Poem শিরোনামহীন - ৫৩

শিরোনামহীন - ৫৩

ধ্বংসের মধ্য থেকে মাথা তুলেছে
একটাই মাত্র অঙ্কুরিত গাছ,
সবুজ, একদম কচি সবুজ।
এখনো প্রান্তর জুড়ে ছড়ানো ছিটানো
এলোমেলো ফ্যাকাশে খড়,

যেখানে কদিন আগেই
প্রবাহ ছিল প্রাণের,
অথচ বিষবাস্প ধ্বংস করলো সবটুকু,
যেমন ধ্বংস করেছিল হিরোশিমায়।
তবু মাথা তোলে শ্রীহীন আহ্লাদে যেন
এক জীবন্ত জীবাশ্ম -- গিঙ্গো বাইলোবা!
-------------------------
© সঞ্জীব সাহা

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success