শিরোনামহীন -- ৫৫
মাঠ ও মাটিতে শুয়ে থাকে
জন্ম ও যাতনা।
কে তাকে অকস্মাৎ ছুঁয়ে দিয়ে
বলে, আমি তো আছি, ছিলামও!
অঙ্গনে কেউ কেউ কথা ধরে এনে
বপন করে, কতকাল আগে থেকে;
সেই বীজ অঙ্কুরিত হয়, হৃদয়ে সোহাগে।
তারপর খ্যাপা বাউলের মতো
বারবার অবগাহন করে নদী জলে।
মানুষের পাশে মানুষ ভাসে, হেঁটে যায় --
আলো জ্বলে শেষ হয়, নিভন্ত সন্ধ্যায়!
------------------------
© সঞ্জীব সাহা
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem