শিরোনামহীন -- ৫৬
ভুলে যাও, সব ভুলে যাও!
যেমন ঘুম ভাঙলে এলোমেলো
ছবি ও স্বপ্ন পথ ভুলে যায়,
যেমন সকালের আয়নায় প্রতিবিম্ব
লাফালাফি করতে করতে সরে যায়,
ডুবে যায় ঘুমের গহ্বরে আবার!
পৃথিবী চঞ্চল হয়।
তোমার বুক ধরফর করে,
নাকে মুখে গুঁজে তুমি ছুটোছুটি কর,
আর চৌহদ্দি বড় হতে হতে
অস্তিত্ব ভুলে যাও।
পায়ের পরে পা ফেলো দ্রুততায়,
অস্থির আলোর কোলাহলে;
অথচ ভুল হয় প্রতিনিয়ত,
যেমন অর্থহীন জন্ম হয় আদরে সোহাগে,
ওষ্ঠে ওষ্ঠ ওঠে, চুঁইয়ে দিতে চাও সুখ সন্তানে!
----------------------
© সঞ্জীব সাহা
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem