শিরোনামহীন -- ৫৭
বিছানায় শুয়ে শুয়ে দুচারটে অক্ষর
নাড়াচাড়া করতে করতে নিদারুণ অবহেলায়
পিঁপড়ের সারির মতো উঠে যায় উদোল গায়ে
বালিশের পথ ধরে,
অথবা কঠিন কঠিন শব্দগুলো বিছানার চাদরে,
রক্তে মাখামাখি বেড সিটে এবং
শরীরের মধ্যে এগিয়ে নিয়ে যেতে যেতে
যখন ঘুম আসে চোখে, সে ঘুম,
শীতঘুম সায়াহ্ন পেরিয়ে চলে যায় অন্ধকারে।
এতদিন শুধু ভুল ভাব ও ভালোবাসা,
স্বপ্ন ও আশা,
একসাথে গোলমাল পাকিয়ে হৃদয় গড়েছে;
আর হৃদয়ের রক্ত উছলে উঠে
দারুণ বিস্ফোরণে শীত ঘুম ভেঙে দিয়ে চলে গেছে।
চলে গেছে, চলে যায় মানুষের আশপাশে।
সেই মেয়ে যে তখনও জিজ্ঞাসু চোখে
তাকিয়ে থাকে, একবার তাকে জড়িয়ে ধরো।
নান্দনিক সুখ দাও।
বিষাদময় পৃথিবী তার জন্য অবিরত কাঁদে!
---------------------
© সঞ্জীব সাহা
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem