কবিতা -- শিরোনামহীন -- ৫৮
কোন কথাই বলার নেই,
কারণ যেসব কথার সৃষ্টি হয়,
সবগুলো কথা নয়।
যেহেতু তেমন কথারা সৃষ্টি-ই হয় না,
সেহেতু কোন কথা বলারও থাকে না।
যেসব কথা সৃষ্টি হয়
সেগুলো মায়াময় মনে হয়,
অথচ আমরা জানি মায়ার আস্তরণ
খোলসের মত খুলে যায়,
যেমন মুখোশের অন্তরালে থাকে মুখ,
সেই মুখ ধরে বেঁধে মানুষের পাশেই
রেখে দেওয়া হয়।
কারণ পৃথিবীময় অশ্লীলতা ঘুরে বেড়ায়,
পৃথিবী তার মতো করে গড়ে পিটে নেয়,
যতটুকু দরকার ঠিক ততটুকু,
তারপর ছুঁড়ে ফেলা,
শুধুই ছুঁড়ে ফেলা হয় সব মূল্যহীন কথা।
---------------------
© সঞ্জীব সাহা
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem