শিরোনামহীন -- ৫৯
ব্যর্থতার মাঝে আমি ফিরে যেতে চাই।
সেই ব্যর্থতা, যে আমাকে সঙ্গে করে
ফিরে গিয়েছিল অন্তিম অন্ধকারে;
তারপর আমি পা ফেলেছি সন্তর্পণে
বালুকাবেলায় -- তুমি তো দেখতে পাও নি
সমুদ্র অতল, তবু তো অতল অন্ধকারে
প্রাণ জাগে, জেগে উঠে বলে,
'আলো চাই, শক্তি চাই! '
অন্তহীন সময় জেগে থাকে আলো নিয়ে,
আগুন আর আগুনের উত্তাপ নিয়ে।
ব্রহ্মাণ্ডের শূন্যতা খুঁড়ে জেগে ওঠে
প্রাণ ও পৃথিবী;
সময়ের ব্যর্থতাকে কোলাকুলি করে,
বুকের আগ্নেয়গিরির উদ্গীরণে
লাভা স্রোত গড়িয়ে পড়ে হৃদয়ে,
প্রেম আর পথের কোলাহল নিয়ে সৃষ্টি হয়,
সৃষ্টি হয় নতুন কাব্যকথা মানব - মানবীর।
-----------------------
© সঞ্জীব সাহা
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem