Bengali Poem 29 Poem by Sanjib Saha

Bengali Poem 29

নির্মম

একদিন নিয়তির মতো
ফিরে আসো তুমি।
তোমাকে চকচকে দেখায়।
চোখ দুটো আকাঙ্খার মতো
জ্বলজ্বল করে।
হাত দুটো বিষন্নতা নিয়ে ডাকে।
সকালে রোদ উঠলে
বার বার মনে হয়
প্রেম খুলে এ গলায়
কী পড়িয়ে দিলে তুমি,

আমাকে নদী দিয়ে
স্নান করিয়ে ফিরে গেলে আবার,

তোমার জন্য
আমি চোখ খুলিনি কোনদিন।

- - - - - - - - - - -
© সঞ্জীব সাহা

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success