Bengali Poem 30 Poem by Sanjib Saha

Bengali Poem 30

মা

মা বললেন, —আয়
কোলের পাশে বস।
শীত করছে খুব?
আঁচলে জড়িয়ে ধরি।

আমাদের সকাল হয় শিশিরে,
ঘাসে ঘাসে মুখ দেখা যায়।
আমি জলবিন্দুতে মুখ খুঁজি,
সুখ খুঁজি শীতের গভীরে ।

আমার শীত করলে
আজকাল মায়ার আঁচল,
স্নেহের চাদর ধরে
টানাটানি করি।

সে ছিল বুকের গন্ধ নিয়ে বসে!
- - - - - - - - - - - -
© সঞ্জীব সাহা

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success