Bengali Poem.31 Poem by Sanjib Saha

Bengali Poem.31

ফেরা - 2

সমস্ত জীবন চলে যায়—
একটা অন্যমনস্ক সুর আমাকে
অবিন্যস্ত করে,
আমি কী চাই,
খুঁজে পেতে চাই?

একটা পরিধি প্রতিদিন
প্রসারিত হতে থাকে,
আমি তো দাগ ছুঁতে চাই,
গন্ডির বাইরে পা রাখবো বলে
যতবার হাত তুলি আকাশে,
আমার সমর্পণ দুঃস্থ ভিখারির মত
প্রলুব্ধ করে,
আমি তাকে
ছুঁতে গিয়ে শূন্য হয়ে যাই,

আমাকে নিয়ে কে ফিরে যাবে
অন্তিম গহ্বরে,
আমি অন্ধকার থেকে
আলোয় ফিরে যেতে চাই।
- - - - - - - - - -
© সঞ্জীব সাহা

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success