Bengali Poem. Poem by Sanjib Saha

Bengali Poem.

বন্ধ্যা

কালোমেঘ, চারপাশে ঘনায়ে আসে সন্ধ্যা,
যেন পরকীয়া উল্লাসে মাতে চারদিক,
ভয় শুধু ভয়, চোখ করে চিকচিক,
সব মাঠ শূণ্য হয়, সব মাঠ বন্ধ্যা ।

নিষ্ঠুর সে চেয়েছিল, শুধু এক সত্য,
মানুষ পারে নি বলে যদি দেখো কেউ
শীতঘুমে চলে যায়, উচ্ছল ঢেউ,
পার ভেঙে দেবে জেনো অস্থির উন্মত্ত।

অনেকদিনের সুখ কেড়ে নেয় বেলা,
ছুরির ফলায় লেগে থাকে রক্তের দাগ,
ঘুমায়ে পড়ে, মিশে থাকে রঙিন ফাগ,
মানুষের পাশে মানুষ শোয় এ অবেলা।

কলম ফেলে দিয়ে যদি কেউ বিষ আনে,
কবিদের প্রাণপণে বেঁধে দেয় হাতে,
পৃথিবী ধ্বংস হয়— মানুষ মরে পক্ষপাতে,
ভুল লোক শুয়ে রয় নিমতলা শ্মশানে।

———————————————————
® সঞ্জীব সাহা

Wednesday, April 12, 2017
Topic(s) of this poem: modern
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success