Bengali Poem 38 Poem by Sanjib Saha

Bengali Poem 38

যুদ্ধক্ষেত্র

আমি চমকে উঠে
মাকে জিজ্ঞেস করি —
এ কোথায় ঠেলে দিলে তুমি,
এ যে যুদ্ধক্ষেত্র, মা!

আমার শৈশব পেরিয়ে যায়,
অনন্ত প্রভা ছড়িয়ে পড়তে
আমি আলো মেখে গায়
এগিয়ে যাই,
আমার সমস্ত চোখ জুড়ে
শুধুই মায়া,
সবুজ ঘাসের শিকরে শিকরে
হাত ধরাধরি,
আমার বুকের তলে
পড়ে থাকে আকাশ,
অকস্মাৎ সাড়ে তিন হাত ভূমি
ফিরে পায় বধ্যভূমি,
আমার বুক জ্বলে ওঠে।

আমি বলি,
আমার মুখে লিউকোপ্লাস্ট সাঁটা,
মা হাত বাড়ান,
আমি হাত বাড়াতে গিয়ে দেখি,
আমার হাত বাঁধা,
আমার পা বাঁধা,
আলো খুলে নিয়ে গেছে কেউ।

আমি এখন চিৎ হয়ে আছি।
বধ্যভূমি অস্থির।
আমার সামনে অস্ত্র হাতে,
আমার পিছনে অস্ত্র হাতে,
তবু বধ্যভূমি- যুদ্ধভূমি
র্য্যদায়ক ছাড়ার প্রশ্নই ওঠে না,
এ জন্ম- প্রতিজন্ম
প্রাণ পেয়ে যায়
খুবলে নেওয়া আমার হৃৎপিণ্ডে,
আলো পেয়ে যায় আমার চোখে।

স্বচ্ছ সৌরভ ছুঁয়ে
জেগে থাকে প্রাণ,
যুদ্ধক্ষেত্র স্তব্ধ হয়,
ভাসে মানুষের জয়গান।
- - - - - - - - - -
© সঞ্জীব সাহা

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success