Bengali Poem.4 Poem by Sanjib Saha

Bengali Poem.4

আলো-অন্ধকার

একদিন নিয়তির মত
জেগে উঠলে তুমি—
তাকিয়ে দেখলে
চারপাশ ফরসা হয়ে গেছে,
আলোয় আলোময়,
অন্ধকার ক্লান্ত হয়ে
শুয়ে আছে আলোর পাশাপাশি ।

দেখা যায় না অনেককিছু,
তবু তো দেখতে পাও তুমি ।

এখন যতই তোমার কথাগুলো
বাণী হয়ে ধরা পড়ে ক্যানভাসে,
তুমি তো জানো ওগুলো কথাই ।
নেহাৎ নিয়তির মত অকস্মাৎ
তোমার ওজন বেড়ে গেছে,
কথাগুলো ভারী হয়ে গেছে তাই।

তুমি তো জানো,
দেখেছ প্রভাতে,
কত কত কবিতা কথা হয়ে
লাট খেতে খেতে
শিমুল তুলোর মত
বাতাসে মিশেছে,
শূন্যতায় পথ পায় নি
হারিয়েছে বিকেলবেলায়।

নিভন্ত আলোর পাশে তুমি আলোময়——
হৃদয়ের রক্ত জমে গেলে আর করে না ভয়!

- - - - - - - - - -
© সঞ্জীব সাহা

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success