অন্তর সাগর হয়ে ধরা দেয় বেলা শেষে
আমাদের কথাগুলো লুটোপুটি খায়
সেসব পিপাসা পায়ে পায়ে হেঁটে যায়
তুমি আমি অস্থির স্বপ্ন নিয়ে যাই অবশেষে।
————————————
© সঞ্জীব সাহা
জন্ম
অনন্ত গহ্বর খুঁড়ে
ফিরে আসো তুমি,
তোমার জন্যই পড়ে আছে
সাড়ে তিন হাত ভূমি।
- - - - - - -=-
© সঞ্জীব সাহা
প্রেম
সকালে বৃষ্টি পড়ে।
আমি ভিজে যাই গর্ভ যন্ত্রণার মতো—
ঈশ্বর! তোমায় কি ফিরে পেতে পারি?
- - - - - - - - - - -
© সঞ্জীব সাহা
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem