Bengali Poem.57 Poem by Sanjib Saha

Bengali Poem.57

অন্ধকার

নিছক গল্পের শেষে
একটা অন্ধকার
মুখ নামিয়ে নেয়।

গল্পটা প্রাচীন —
একটা মানুষ
অসংখ্য মানুষের পাশে
বসবে বলে
তেপান্তরের মাঠ ধরেছিল।

তাকে ক্রুর বলে
অনেকে চিৎকার করে উঠেছিল—
হাত উঠেছিল,
কারও হাতে ছিল মারণাস্ত্র,
কারও হাতে শুধুই কলম,
কলমে আর কালিতে এত মাখামাখি
মানুষের মুখগুলো
কেমন কালো হয়ে গেল।

অন্ধকার কালো হয়ে এলে
যারা জীবনকে পাশে পেতে চায়,
অকস্মাৎ স্বপ্ন টলে গেলে
তাকিয়ে দেখে কেউ নাই, কিছু নাই।
- - - - - - - - - - - -
© সঞ্জীব সাহা

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success