Bengali Poem.75 Poem by Sanjib Saha

Bengali Poem.75

নিঝুম

সকালে জ্বর এলে
আঙিনায় আগুন জ্বলে।
সেই আগুনে
কেউ হাত সেঁকে,
কেউ বা পা।
আমার অন্তর জ্বলে যায়।
সুখ গলে যেতে যতে
এক প্রবহমাণ নদী ।
আমি সাঁতরে পার খুঁজি,
এক বুক স্রোত নিয়ে
ফিরে যেতে যেতে
মনে হয়, — সব ছিল,
সব আছে তপ্ত দুপুরে l

আমার চৌহদ্দি জুড়ে
পড়ে থাকা ঘুম,
নিঃস্ব সায়াহ্ন আন্দোলিত
অস্পষ্ট নিঝুম।
- - - - - - - - - - - -
© সঞ্জীব সাহা

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success