Bengali Poem.76 Poem by Sanjib Saha

Bengali Poem.76

সুখ

সূর্যের মত সুখ
তুলে নিয়ে
সে হাঁটতে থাকল—
হাঁটতেই থাকল।
কতকাল!
কত শৈশব পেরিয়ে
উজ্জ্বলতা ছুঁয়ে
চকচক করে উঠল
এই সময়— মহাকাল।
আলো নিয়ে চোখে
সে চেঁচিয়ে উঠল —
এই সুখ আমার শৈশব,
পুড়ে যায় প্রভূ তবু
আমার যৌবন,
ভরা গাঙে বান এলেও
পুড়ে যায় পুড়ে যায়
এই বনতল।
আমি কি এই নিষ্ঠুরতা নিয়ে
বেঁচে থাকতে পারি!

সমস্ত সন্ধ্যা জুড়ে
নেমে আসে ঘুম,
এক জন্ম মিশে যায়
প্রতিজন্মে — এই পৃথিবীতে।
- - - - - - - - - - -
© সঞ্জীব সাহা

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success