Bengali Poem.79 Poem by Sanjib Saha

Bengali Poem.79

যুদ্ধ - ২

সারারাত অন্ধকার বেয়ে
উঠে আসে আশা,
শীতে জড়োসড়ো l
ভোরে শ্যামলি ডাকে—
ওঠ্ ওঠ্, সময় হল,
এখনই পা রাখতে হবে
উষর মরুভূমিতে,
জলসিঞ্চন করতে হবে হৃদয়ে।

সমস্ত আকাশ জুড়ে
তখন ছবি আঁকা হয়
লাল নীল সবুজ হলুদের,
চমক ভেঙে মেয়ে বলে, —
মা, আমি তো স্বপ্নে ডুবে আছি,
তোমার হাত আর গা ভরা
শুধুই ভাতের গন্ধ,
তৃপ্ত সকাল,
মিঠে রোদে উঠোন ভরা
আমার শৈশব,
লতায় জড়িয়ে ধরে
আমার শরীর,
আমি কি লহমায়
ফেলে যেতে পারি!

এত পথ হেঁটে হেঁটে ফিরে আসে আশা,
তোমার অঙ্গন জুড়ে শুধু ভালবাসা।
- - - - - - - - - - -
© সঞ্জীব সাহা

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success