Bengali Poem.8 Poem by Sanjib Saha

Bengali Poem.8

নাকছাবি

আমাদের পাড়ার শেষে এক কিশোরীর নাকছাবি
হারিয়ে গেলে, যে কিশোর মন খারাপ হাওয়ায়
লুটোপুটি খায়, বিষন্ন দৃষ্টিতে শুধুই তাকায়
সে শুধু কিশোরীর দেহ ছুঁয়ে বলে — হারাবি?

সে হারানো কতকাল বয়ে নিয়ে যায় বাতাস,
গায়ের গন্ধ শুধুই কিশোর-কিশোরীর, নবযৌবনে
ফিরে গিয়ে কতদিন ডাকে যেখানে সেখানে
আয় আয়, পড়ে শুধু বয়েসের তীব্র দীর্ঘশ্বাস।

পোড়াপাড়া আজও বারবার কাঁপে আগুন ধারায়,
বাতাস আর লকলকে আগুনে সব পুড়ে যায়,
ঘর বাড়ি, মানব - মানবী যা ছিল সব ভেসে যায়
মুখ তার তবু জাগে আজও এ অন্ধ অববাহিকায়।

মধু খেতে খেতে যখন মৌমাছি উড়ে উড়ে যায়,
প্রজাপতি ডানায় মেখে রঙ অপরাহ্নে বলে —
এখনো আছি আমি, এই সাত সকালে বিহ্বলে
খুঁজে যাই শুধু, শুনেছি — প্রেমের মৃত্যু নাই ।
- - - - - - - - - -
© সঞ্জীব সাহা

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success