Bengali Poem- ফিরে যাও ঈশ্বর স্বপ্নভাঙা স্বপ্ন আবছায়ায়.... Poem by Sanjib Saha

Bengali Poem- ফিরে যাও ঈশ্বর স্বপ্নভাঙা স্বপ্ন আবছায়ায়....

[ বছর পনের আগে আমি বেশ কিছু এমন লেখা লিখেছিলাম। হারিয়েও গিয়েছে সেসবের অনেকই। শুরু করেছিলাম, সেদিন আবার একটা লিখলাম। এক বন্ধু বললো, এসবে ডুব দেব কেন? ]

ফিরে যাও ঈশ্বর স্বপ্নভাঙা স্বপ্ন আবছায়ায়....

........ বিস্তীর্ণ নদীর পাড়ে পড়ে থাকে ঘুম তুমি কি দেখেছ এক অস্থির চোখ এক নিরন্তর স্তব্ধতার মাঝে এখনো সময় আছে এই নদী এই ঘুম ছেড়ে চলে যাওয়া বিষন্নতা আমাকে বাতাসের মাঝে হাওয়ার মাঝে ফিরিয়ে নিয়ে আসে তোমরা কোথায় চলেছ তোমাদের এই অন্তর তোমাদের এই বিশালতা তোমাদের এই স্বপ্ন এই ভালোবাসা এই মাটি এই সমস্ত পথ আমরা কেমন করে যাব পেরিয়ে এখনো তো অনেক পথ বাকি এখনো তো অনেকদিন এখনো তো বিস্তীর্ণ সন্ধ্যার পাশে পাড়ে ডাকে ঘুম এখনো অন্ধকারে কেঁপে কেঁপে যায় নদী এখনো তো ঢেউ আনে প্রান্তর ভেঙে যায় আমাদের পাশাপাশি সবটুকু ভালোবাসা সবটুকু অন্তিম নদী সবটুকু এখনো তো অনেক পথ বাকি এসো একপাশে হাত রাখি এই হাত এই মাথা এখনো অনেক পথ বাকি ফিরে এসো ফিরে এসো তোমাদের সন্ধ্যাতারার মত আকাশের বুক চিরে ফিরে এসো আলোর পথ ধরে ফিরে এসো নদীর পথ বেয়ে তোমাকে অনেক অন্যমনস্ক লাগে তোমাকে অনেক ভালো লাগে তুমি কি বিষণ্নতা নিয়ে সবটুকু স্বপ্নের ভিতরে ফিরে যেতে চাও আমাদের উচ্ছলতার সবটুকু সম্পদ নিয়ে ফিরে যেতে চাও এভাবে কেটে যায় দিন তবুও মানুষ মানুষের পাশে পড়ে থাকে পড়ে থাকে নদী আর এই মাটি এই গাছ পাতা এই ফুল এই তারা এই স্বপ্ন এই সন্ধ্যা আমরা কি এখনো বেঁচে আছি শুধু কি বাঁচার জন্য শুধু কি এমন স্পষ্টতার মাঝে রেখে যাওয়া স্পর্শটা ফিরে যায় আমরা কি এখনো বেঁচে থাকি আমরা কি এখনো অন্যমনস্ক হই মানুষ কথার পাশে কথা ভেঙে দেয় তীর ভেঙে যায় মাঠে খুলে পড়ে নদী সমগ্র বৃষ্টির সময় সমস্ত আকাশ ভেঙে অন্ধকার ভেঙে ভালোবাসা স্তব্ধ হয় তোমাদের চোখের পাশে এখনো তো অসংখ্য চোখ তোমাদের স্বপ্নের পাশে এখনো তো অসংখ্য স্বপ্ন এইটুকু অসম্ভব সম্ভব আর স্পষ্টতার মাঝে একটা দিন ঘুরে আসে একটা অসংখ্য আলোর পাশে যেন মনে হয় অন্ধকার যেন মনে হয় লাল তারা জাগে যেন মনে হয় শিশুর চোখের পাশে আমাদের হাত যেন মনে হয় এই চোখ এই দৃষ্টি এই সুখ সবকিছু ফিরে পেতে চায় এসো এসো আমাদের পাশে এসে আমাদের সবটুকু স্বপ্ন নিয়ে যাও এসো আমরা সন্তানকে সন্তানের মতো দেখতে চাই সন্তানের স্বপ্ন আমাদের স্বপ্ন হয়ে ভালোবাসা হয়ে বৃষ্টি হয়ে ঝরে পড়ুক ফুল পাপড়ি সবটুকু অন্ধকার নিয়ে ফিরে যায় সবটুকু গান বন্ধ রেখে যায় এই বিশ্ব চরাচর এই সময় আমরা কেঁপে কেঁপে উঠি আমরা তাকিয়ে দেখি সমস্ত বিষন্নতা ভুল হয় সমস্ত আনন্দ ভেঙে তাকায় সমস্ত কথা বলা ভালোবাসা পাখির ডানা নিয়ে ফিরে যায় সমুদ্র উচ্ছল হয় উচ্ছ্বলতা এক সাইক্লোন তাকে নিয়ে ফিরে এসো ঘূর্ণিঝড় সেই সন্তান শব্দ তার মাঝে তুমি কি স্বপ্ন দেখো এখনো স্বপ্ন দেখো এখনো মায়ের চোখের পাশে এক চোখ রেখে তুমি কি কোন স্বপ্ন দেখো ঘুম ভেঙে দাও সমস্ত আক্রোশ ফিরে যাক সমস্ত পৃথিবী শান্ত হোক শান্তি নিয়ে অশ্লীলতা ফিরে যাক যুদ্ধে বাঁশের বাঁশি ফিরে আসুক তোমার হাত ধরে শুরু হয়ে যাক সংগীতের সংজ্ঞা সংঘাত ভুলে আমি তো ভুল স্বপ্নপুরী ফিরে পেতে চাই আমি কি ভুল পথ ধরে ফিরে যেতে পারি এক মেঠোপথ ভুল পথে মিশে যায় ধানগাছ সোনার মত ফিরে আসে সোনালী ধানের মত সোনালী স্বপ্নের মত সোনালী হাওয়ার মত সন্ধ্যা কাঁপে অবষন্ন সমুদ্র ফিরে যেতে চায় কার পাশে কেন কোন স্বপ্ন ফিরে যায় কেন সে ভালোবাসতে চায় ফিরে যেতে চায় এই যুগ এই স্বপ্নময় স্পন্দন আমাকে স্বপ্ন তুলে দাও আমাকে মাফ করে দিও না আমি এই বার্তা নিয়ে ফিরে যেতে চাই এ জন্ম জন্ম হয় ফিরে যেতে চায় জননীর পাশে জন্ম স্বপ্নের পাশে স্বপ্ন খেলার পাশে খেলা ঘাসে ঘাসে সবুজ ঘাসের আকাশ মাটির স্পন্দন আমরা ফিরে যাই স্বপ্নময় মা তোমাকে আমি চুম্বন করি তুমি কি আমার মাথায় স্পর্শ করেছ আমার অন্তরে হাত রেখেছ আমার সন্ধ্যায় স্পর্শ করেছ আমার সন্ধ্যায় তোমার হাত কেঁপে যায় কেন কাঁপে কোন সে কষ্টকল্পনা কোথায় সে সুখ ভেঙে পড়া কোন শিশুকে এর পাশে অনন্ত সুখ কার স্বপ্ন নিয়ে তুমি চলে যেতে চাও যেওনা অস্থিরতা ভেঙে দাও আমি এখনো মানুষ হয়ে বেঁচে যেতে চাই আমি এখনো জন্ম মৃত্যু নাহি চাই আমার সমস্ত স্বপ্নে মৃত্যু ভুলে যায় এই স্পষ্টতা তুমি ফিরে পেতে চাও আমার অস্থিরতা আমার অবস্থা ভেঙে ফেলব সমস্ত সুখ যা আমার কল্পনায় যার কোন শেষ নাই তাই তুমি ভেঙে পড়ো পাহাড় চূড়া থেকে এসে পড়ে ঘরের সবকটা কথা পাহাড়ের সবকটা অস্পষ্ট চূড়ার পাশে এক গাছ এক স্পষ্টবাদী বন-জঙ্গল সমস্ত পশুপাখি সবকিছু শেষ হতে থাকে আমরা কি এখনো বেঁচে আছি কার মতো করে বেঁচে আছি এত অসংলগ্ন কেন এই স্বপ্ন এই সুখ এই শরীর এত কথা ছিল না সেখানে তো এক ঘুমে ঢুলুঢুলু যৌবন যুবতির পাশে তারপরে ঘুম এই যে যুবতির অস্পষ্টতা তার সমস্ত অন্তর ভেঙে যাওয়া এক ছেলে তুমি কি ফিরে পেতে চাও তুমি কি ফিরে যেতে চাও কোথায় কোন সে অনন্ত সন্ধ্যার পাশে এসো একবার এসো সমস্ত বায়বীয় সকাল ভেঙে যায় আকাশ উচ্চতায় তোমাদের চোখ ভেঙে যায় কান্নায় তোমাদের কষ্ট ভেঙে যায় সুখে তুমি কি বানাতে চাও আমার বাড়িটা ফিরে পেতে চাও এসো তার মাঝে এসো এসো স্বপ্নের মাঝে এখনও অনেক সময় বাকি কত দিন গত কেন ফিরে পেতে চাও কেন যেতে চাও এই সন্ধ্যায় ফিরে যায় অনন্ত সাগর শেষ সভ্যতায় ফিরে যায় একমাত্র সুখ সে-ই চেয়েছিল আমার অবিন্যস্ততা দিয়ে আমি সে স্বপ্ন গড়ি এসো সুখ দিয়ে যাও, দাও ভেঙে পড়ে বিন্যস্ত ধন্যবাদ আমার সমস্ত জীর্ণ বস্ত্র খুলে যায় এই হাত পা মাথা চোখ দুটি কক্ষের ঘর খুলে বেরিয়ে আসে হৃদস্পন্দন তুমি কি দেখনি তুমি কি স্বপ্ন ভেঙে চলে যেতে চাও তোমার আমার দৃষ্টি ভুল পথে যেতে পারে না এসো এখনো সময় আছে এসো ঘুম ভেঙে যায় এসো আমাদের সমস্ত অস্থিরতা ভেঙে আমি এখনো মানুষের জন্য কাঁদি কেন কাঁদি আমি যে পাখির জন্য কাঁদি কেন কাঁদি আমি যন্ত্রের জন্য কাঁদি যন্ত্রণার জন্য কাঁদি কেন কাঁদি আমার কান্না ধুইয়ে দাও আমার অন্তর দিয়ে দাও আমি এক অস্থিরতার মাঝে বেঁচে থাকি আমাকে সুস্থ সবল আনন্দ দাও আমার জন্ম দাও আমার পরজন্ম দাও আমার বসন্ত দাও আমার বিশ্বাস দাও আমার ভালোবাসা দাও আমার শ্রাবণ ধারা বয়ে যাক সময় আসুক আমি এক শীর্ণকায় জীর্ণ জনপদ অসীম অন্ধকার পেরিয়ে যেতে চাই অনন্ত স্পর্শে আমি শূন্যতায় আমি শূন্যতায় অসংখ্য তারা স্পর্শ করে ফিরে যেতে চাই তোমরা তোমাদের অস্থিরতা নিয়ে বাঁচো পৃথিবীতে বিশ্ব চরাচরে শূন্যতার মত সুখ হয়ে ফিরে আসো তুমি কি চাও এই অশান্ত প্রশান্ত সুখ শান্ত ভালোবাসা এই স্বপ্ন সুন্দর সুন্দর হে সুন্দর কোথায় সে অন্তর কোথায় সেই অবিন্যস্ততা ফিরে এসো ফিরে এসো জেগে জাগিয়ে তোল সমস্ত পৃথিবীর মানুষ সমস্ত জীব জড় পদার্থ তুমি তাকে স্পর্শ করো এই অন্তর এই অশান্তি এই শব্দ এই অস্থিরতা আমি কি আমাকে স্পর্শ করে তুমি আমার সমস্ত স্বপ্ন ভেঙে আমার সমস্ত অস্থিরতায় আমার সমস্ত পারিপার্শ্বিকতায় আমি কি সম্পর্ক গড়ে নিতে পারি এক চোখে দু চোখে স্বপ্নময় এক শিশুর মৃত্যু তোমরা ফিরে এসো তোমরা ফিরে এসো ফিরে যাও এই স্বপ্নময় দেশের মাঝি অশ্লীল সুন্দরের মাঝে ভালোবাসার মাঝে ভালবাসাহীন প্রেমের মাঝে ভালোবাসার মাঝে স্বপ্ন দিয়ে যাও আমি ফিরে পেতে চাই সন্তান সন্তানহীন মানুষ যেমন কাঁদে মানুষের পাশে সন্তানের পাশে সন্তানের স্পর্শ নিয়ে মাটি তার পাশে পড়ে থাকে ছায়াকে স্পর্শ করে আমার সমস্ত ছায়া প্রতিবিম্ব তুমি প্রতিদিন তুমি আবছায়ায় ফিরে নিয়ে যাও তুমি অন্ধকারের মাঝে আলো জ্বালো তোমার সন্ধান হয় তুমি হও ঈশ্বর তোমাকে আমি সুখ দিতে চাইনি পারিনি ঈশ্বর কোন স্বপ্ন নিয়ে তৈরি করেছিলে ব্রহ্মান্ড তোমার অস্তিত্বহীন অস্তিত্বে তোমার সাথে আমি ঘৃণা করি না আমাকে আমার অস্থিরতা নিয়ে ফিরে আসতে দাও প্রাণের মাঝে ফিরে যেতে দাও স্পষ্টতার মাঝে ফিরে যেতে দাও..........

---------------------------
@ সঞ্জীব সাহা

Thursday, September 30, 2021
Topic(s) of this poem: modern
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success