Bengali Poem Asukh Poem by Sanjib Saha

Bengali Poem Asukh

অসুখ

কখন মেঘ সরে গেল,
বুঝতেই পারি নি।
এখন আলো ফুটবে।
পাখিরা আবার উড়বে।
ভেজা ডানা শুকোবে নিশ্চয়।

আমি রোদ ধরতে এসে
বুক ভিজিয়ে ফেললাম।
আকাশ ছুঁতে গিয়ে
মাটি হারিয়ে ফেললাম।

আমার সমস্ত হৃদয়ে
শীত শীত করে,
অলক্ষ্যে হারিয়ে যাই,
ডানা ভিজে গেলে
রোদ খুঁজি,
জলের ধারে দাঁড়িয়ে
মনে মনে বলি—
অদৃশ্য হাহাকারে
জেগে থাকে পৃথিবী,
উঠোন পেরিয়ে গেলে
সব থাকে বৃথা।

শ্বাসশূন্য অস্থিরতা মানুষের বুকে,
বারবার ফিরে যাও তোমার অসুখে।
- - - - - - - - - - - - -
© সঞ্জীব সাহা

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success