Bengali Poem Ghar Poem by Sanjib Saha

Bengali Poem Ghar

ঘর

আমার ঘরের পাশে
ঘর গড়তে গিয়ে
ঘরই হারিয়ে গেল।
এই বুকে কত বাসা।
এক বাস থেকে অন্যবাসে
সঞ্চরণে আমি কি
জ্ঞানশূন্য পথিকের মত
দিগভ্রান্ত হই?

হে মহাকাল!
আমাকে মুক্ত করো,
ব্রহ্মাণ্ড যেমন থাকে থাক,
আমি তো সৃষ্টি চাই
প্রতিপ্রাণে,
প্রাণ থেকে প্রাণে—


এ পৃথিবী জেগে থাক
পৃথিবীতে,
জ্ঞান - অজ্ঞান
প্রাণের সঞ্চরণে,
প্রাণ অন্বেষণে।
- - - - - - - - - -
© সঞ্জীব সাহা

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success