Bengali Poem Jama Poem by Sanjib Saha

Bengali Poem Jama

জামা

গায়ের জামায় জমেছে কালি,
জামা খুলে, খুলে দিই আবরণ,
ওমা একি! আবার জামা!
মনের কোণে জমে ওঠা ধুলো
ছুঁয়েছে তাকে,
অসহ্য আস্তরণ খুলে দিই আবার,
আমি কি পারলাম আমাকে দেখাতে?
এবারও খুলে দিলাম সব আবরণ,
সব আভরণ,
আমি কি মুক্ত হলাম?
হা কপাল! আমার বেঁচে থাকা
কি শুধুই আবরণ - আভরণে ঘেরা,
মুখ - মুখোেশের তলে
আমি বাঁধা পড়ে থাকি।

কে তুমি ফিরে এলে,
আমাকে উন্মুক্ত করো
বারবার - প্রতিবার,
আমি উন্মুক্ত হই,
আমাকে দেখতে পাও কি?

আমার অন্তর জুড়ে পড়ে থাকে, কত কত কথা,
আমি শুদ্ধ হবো কবে, বুকে শুধু টনটনে ব্যথা ।
- - - - - - - - - - -
© সঞ্জীব সাহা

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success