Bengali Poem Smriti Poem by Sanjib Saha

Bengali Poem Smriti

স্মৃতি

অশান্ত ছায়া ফেলে
কেউ কেউ চলে যায়,
তবু এই পৃথিবী
স্থির সমুদ্রের মত
এক বুক শান্ত জল নিয়ে
শুধু পড়ে থাকে -
সব আলো শুষে নিয়েও
গভীরতা ছুঁতে পারে না।
কারও চোখ চকচক করে,
আমাদের ভালবাসা
নষ্ট সময়ের মত পড়ে থাকে।
আমাদের ভালো থাকা
অস্ফুট সায়াহ্ন হয়ে
জড়িয়ে থাকে —
সবুজ পাতায় ঘেরা থাকে
সবটুকু পরিধি।

বিস্তীর্ণ সময় ধরে কত কত কথা
বয়ে যায় বয়ে যায় অন্তরের ব্যথা।
- - - - - - - - - - - -
© সঞ্জীব সাহা

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success