শিরোনামহীন -- ২
অন্ধকার শূন্য হলে
তোমার বৈভব খুলে যায়,
তুমি কি সায়াহ্নটুকু
ধরে রাখো বুকে?
এসো,
আমার সমস্ত ঘুম ভেঙ্গে দাও,
আমি আজ অন্তর থেকে
তোমাকেই পেতে চাই।
----------------------------
© সঞ্জীব সাহা
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem