বড় ভালবাসি (Boro Valo Bashi) Poem by LOUHOJONG mora nodi

বড় ভালবাসি (Boro Valo Bashi)

বড় ভালবাসি
এই দেশ
এ আকাশ
এ বাতাস
এ গাছ মাটি ঘাস

বড় ভালবাসি
আম জাম নিম
মুলা লাউ আর শিম

বড় ভালবাসি
পদ্মা যমুনা
মেঘ্নার ঘাটে দেখি
সখিনা সোনা

ভাতে মাছে পুষ্টি
আজো বেশ আছে
দই দুধে বাংলায় পেট ভরে আছি
খেজুর রসেতে দেখি ভন ভনে মাছি

রুপে গুণে
মা আমার
বাংলা ছাড়া রুপ
দেখিনা তো আর

COMMENTS OF THE POEM
LOUHOJONG mora nodi

LOUHOJONG mora nodi

betua-bhuapur-Tangail-BANGLADESH
Close
Error Success