Dhrupadi Jochchor Poem by Malay Roychoudhury

Dhrupadi Jochchor

ধ্রুপদি জোচ্চোর
ধ্রুপদি জোচ্চোর, এবার পালকি থেকে নামো
কাহারের ব্যাগার ছেড়েচি
কোমরে গামছা-বাঁধা ধারালো কাটারি

এটা তো লঙ্গর নয় যে এনামেল থালা হাতে লাইনে দাঁড়াব
এসোগো নোটের তাড়া করকরে আতপ-বালিকা
বেরোজগারের দেশে সবুজ-ঘাগরা প্রজাপতি
নামো প্যারাশুটে

পুলিশে নজর রাখে এখনও, চিঠি খুলে পড়ে
ওপরঅলা হে, হাতকড়া পরে আর কতদিন যাবে
উবু হয়ে বসে চার হাত-পায়ে, ঝাঁপিয়ে ধরব টুঁটি দাঁতে
মেহেদি মাখানো লাল পাকাচুল ঝাঁকাব মাচানে উঠে বাজরার খেতে
নামো তুমি ধ্রুপদি জোচ্চোর, না তো জবরদস্তি করা হবে ।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success