ফ্লু-মানস
বিশ্ববরেণ্য ফ্লু
যে চাইছে তাকে দাও
ভোগান্তির দ্যূতিময়ী যশ
বিষাদ-বৈভব
নৈরাশ্যের আনন্দজীবাণু
দুঃখের তুলতুলে সৌন্দর্যরাশি
আর্তির মজা ।
কাইন্ডলি আমার ঠেঙে একচুল দূরে থাকো
ফেলে-ঠেলে রাখো ওনাদের ।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem