গানের নদী বন্যা
হ্যাঁ, ঠিক দেখছি কি, হ্যাঁ, ওইখান থেকে
নদী বাঁক নিয়েছিল তোর গান শুনে
অবন্তিকা, সোঁতা কন্ঠস্বরে বনাঞ্চল
রুপোলি লেজার-আলো মেখে পাগলের
নিঃশ্বাসে ওগরানো মেঘেদের ঢেউ
ডেকে নিয়ে গিয়েছিল অজস্রমানুষ
যারা তোর গান শুনে বেঁচে থাকবার
পাচ্ছিল উদ্দেশ্য খুঁজে । কী করলি তুই?
পট-হ্যাশ-কোক-অ্যামফিটেমাইনের
কালো গর্তে নদিটাকে নিয়ে চলে গেলি-
কত বাড়ি জলে ভেসে গেল; পচাগলা
বালির তলায় লাশ পাথরে থ্যাঁতানো….
কেন গেয়েছিলি তবে ভালোবেসে যাবো
তোমাদের চিরকাআআআআআআআল
চিরকাল এত ছোটো? এতটুকুখানি?
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem