Hanchi Aar Bhalobasa Poem by Malay Roychoudhury

Hanchi Aar Bhalobasa

"হাঁচি আর ভালোবাসা"
মেয়েদের সিটের কাছে দাঁড়িও না
মেয়েদের সিটের কাছে দাঁড়িও না
হুঁশিয়ারি দেয়ার পরও এমনই টেসটোসটেরনের ডাক
ভিড়ের গোঁতা খেতে-খেতে সেখানেই দাঁড়িয়েছিলুম
সামনের তরুণী হাঁচলেন, হাত বা কনুই চাপা না দিয়েই
বেশ ভালো লেগেছিল নাকটুকু স্ফীত হয়ে বুককে কাঁপানো
বাসের ব্রেক মারায় ঠেলা খেয়ে তরুণীর কপালে হাত ঠেকে গেল
বুঝলুম জ্বর; হয়তো যাচ্ছে ডাক্তারের কাছে কিংবা অফিসে-
যুবতীর প্রতি টেসটোসটেরনের টানে ভালোবাসা ছিল, হ্যাঁ, নিশ্চয়ই ছিল-
পরের সকাল থেকে টানা চার দিন জ্বরে ভুগলুম
নিজেকে ভুগতে দিলুম; হাঁচির মাধ্যমে পাওয়া তরুণীর ভালোবাসা
অন্তত চারদিনপেরেছি রাখতে ধরে, বিছানায় আয়েস করে শুয়ে-

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success