Jubotider Lekhalikhi Poem by Malay Roychoudhury

Jubotider Lekhalikhi

"যুবতীদের লেখালিখি"
আমি যুবতীদের লেখালিখি আলোচনা করতে ভয় পাই
স্মৃতিতে ভেসে ওঠে হাতে ঝোলানো রক্তাক্ত মুণ্ড
পায়ের কাছে সোনার ঝাঁপিতে রাখা মোহর
এক হাতে কবিতার বই আরেক হাতে বীণা
দুই হাত দিয়ে বুকে গেঁথা বর্শা আর অন্য হাতে
ত্রিশূল গদা চক্র খর্গ কালদণ্ড বজ্র আরও কতো কী
হাসিমুখে সিংহের ওপরে বসে আমার দিকে তাকিয়ে
এমনকী গাধার ওপরে বসতেও ভয়ডর নেই
সারা গায়ে ফণা-তোলা অজস্র সাপ লেলিয়ে দিতে পারেন
গলায় মুণ্ডের মালা ঝুলিয়ে পুরুষের বুকের ওপরে পা
আমি নিরীশ্বরবাদী বলে আরও বেশী আতঙ্কিত

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success