Kaali Kalkatta Poem by Malay Roychoudhury

Kaali Kalkatta

কালি কলকাত্তা
বহতা আঁজলা তুলে কালিপড়া উজ্বল মেখে
ফিরে এলি কিটি পার্টি থেকে, অবন্তিকা?
ফেরেবি মাংসময়ী হাসি ছুঁয়ে বুঝলুম
যাদের বীর্য জোলো, শুক্রাণু বিরল
তারা তোর প্রেমিকের ডুবো সিংহাসনে
চারকোলে আঁকা কয়লা, তা-ও সই

ওই যে বললুম, চাউনিতে ধরে রাখ
বাস্তবের অবাস্তব চোখাচোখা প্রতিবিম্বছেঁড়া

ত্রিসীমানা কোন ঝুঁকি!
চতুর্থ সীমাটা যে আমিই ভেঙেছি, তুই তো জানিস ।

Thursday, January 30, 2020
Topic(s) of this poem: city
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success