Khando Twa Poem by Malay Roychoudhury

Khando Twa


মাতাল প্রেমিক মধুটোলার
প্রেমিকাকে ছেড়ে প্রেমের কবিতা আঁকড়ে
মদের বোতলে সম্পাদকের খাঁচায়

বাতিল প্রেমিক মধুটোলার
প্রেমিকার বাবা চায়নিকো অজুহাতে
পুলিশের কানে চাচা প্রাণ বাঁচায়

রাখাল প্রেমিক মধুটোলার
খালাসিটোলায় কান্নার বালি খুঁড়ে
যে পারে ছন্দে খণ্ডতয়ে নাচায়

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success