Kobita Aamar Poem by Malay Roychoudhury

Kobita Aamar

কবিতা আমার
কবিতা আমার সৃষ্টি শুরুর পাঞ্চজন্য শাঁখ
কবিতা আমার ঘুরন্ত-জ্যোতি চক্র-সুদর্শন
কবিতা আমারশত্রু-মারার নন্দক তলোয়ার
কবিতা আমার সীমা ঘোচানোর মূষল কৌমদকী
কবিতা আমার একা লড়বার শারঙ্গ ধনুর্বাণ
কবিতা আমার অব্যাকরণিক নিজস্ব নাগপাশ
কবিতা আমার প্রতিষ্ঠাভাঙা বজ্র চন্দ্রহাস
কবিতা আমার শব্দভেদের মাদনসন্মোহন
কবিতা আমার রুখে দাঁড়ানোর তীব্র জুলফিকার

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success