Koumokanna Poem by Malay Roychoudhury

Koumokanna

কৌমকান্না
কাউন্টারের কুর্সিতে বসেকাঁদছে নিজস্ব কান্না
সামনের প্লেটে পেস্তা আখরোট হ্যাজেলনাটগুলো
মদের সঙ্গেই পায় অথচ খাচ্ছে না । এখানে তো জুটি ছাড়া
ঢুকতে দেয় না, নিশ্চয়ই কোনো পথবেশ্যা তুলে এনে
ডিসকোর শীতাতপ সুগন্ধী ঘেমো ভিড়েনাচতে পাঠিয়েছে
সঙ্গীতের কানফাটানো প্যাঁদানির চোটে উদ্দাম নাচছে যৌবন
আমি নিশ্চিত, সারা দেশ জুড়ে, এই সময়ে, হাজার হাজার
হাফ-প্রৌঢ়রা,কাঁদছে কোনো না কোনো শুঁড়িখানার আধোঅন্ধকার
গ্যাঞ্জামে । কালকে সকালে ফিরে যাবে লাৎখোর দিনানুদৈনিকে ।

Thursday, January 30, 2020
Topic(s) of this poem: loneliness
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success