মাছিদের হরি-স্কোপ
বুড়োটার হাড়গিলে লাশের পাঁজরে
একজোড়া মাছি ডানাকে কাঁপিয়ে দ্রুত
সঙ্গমের শেষে দুদিকে উড়াল দিল
মাদিটি বসল গিয়ে ঢাবায় ঝোলানো
চিকেন তন্দুরি খেতে । অপর মাছিটা
পড়ে গেল পেয়ালায় আমার কফির ।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem