মিলবেনারে খেলার সাথী...(Milbeare Khelar Sathi)) Poem by Bird To Bard

Bird To Bard

Bird To Bard

MOHAKHALI, DHAKA/ BHUAPUR-TANGAIL- BANGLADESH

মিলবেনারে খেলার সাথী...(Milbeare Khelar Sathi))

পরঙ্গা ধান ফেল্বেনা কেউ
কাতি কাইকায় সোনালি ঢেউ!
সূর্য পরশ মাখবেনা কেউ
কাঠের সিন্ধুক
খুলবে কি কেউ?

উগার তলায়
ঝোলা গুড়
আখের রসে
মুড়ি কুড় কুড়!

এসব কথা
আর নদীর ঢেউ
জানবে না কেউ
জানবে না কেউ!

রইবেনা আর
তেলের বাতি
মিলবেনারে খেলার সাথী
মহিলা পুতুল
কাটবে রাতি!

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Bird To Bard

Bird To Bard

MOHAKHALI, DHAKA/ BHUAPUR-TANGAIL- BANGLADESH
Close
Error Success