মোলটেন লাভায়
লুকিয়ে রাখার মতো অভিজ্ঞতা তরতাজা ফ্লেশ অ্যান্ড গোর
ধোঁয়াভাষী আড্ডায় কলার-তোলা জৌলুসের রাত
তা অনন্ত অতিরেক সর্বনেশে সে নাগাল সকলে পায় না
কবিতার সুস্পষ্ট আমেজে মজে উল্লম্ব সটান
নেমে যাওয়া ফিনকি-ঝুরি মোলটেন লাভায়
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem