Porisheelan Poem by Malay Roychoudhury

Porisheelan

পরিশীলন
মেঠো শহরে বৃষ্টির পাঁক ডিঙিয়ে
জোরকদমে হামাগুড়ি দিয়ে ফিরে গেল
চুমুর গন্ধে পাওয়া লেডিজ ট্রেনের হাতলে
ট্রান্সজেন্ডার ইশারা, তালিসাহস, ছায়াসঙ্গী আলো
‘মা' শব্দে রইলো হাম্বা, মিয়াঁউ, হিসস, ব্যাঅ্যা ইত্যাদি

সবাই যখন ‘আমি' (এ এক রগড়শৈলী)
তখন ‘তুমি' লোকটা হাপিস (চিলের বায়ুকেলি স্মরণ করুন)
টিকে থাকল লাভের কোঠায়
মিনিংলেস অন্তর্যামী

গীতিবহুল অমাবস্যায়
পাঠকেশ্বর-পাঠকেশ্বরী মেটিং গেমের শেষে
বলবেন: চোলাই মানে পরিশিলিত
মানুন বা না মানুন দায়দায়িত্ব আপনার ।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success