প্রস্টেট
রিসর্টের গোলটালির শহুরে চালাঘরের বাইরে
প্রথম খেপ ছোটো বাদ্রুম করতেহাফঘুমন্ত বেরিয়েছি
চাঁদে-চাঁদে মাঝরাতের বেহেড ট্র্যাফিক সিগনাল
পোখরাজি কলরোলে ছেঁড়ারামধনুবেয়ে স্ট্রবেরিলতা
গলা জড়িয়েগোমাংসের ম্যাকবার্গার চুমু খেল,
বলল, জলপতনের নাম দিলুম, মনে রেখো, অনুপমা;
পেছন ফিরে দেখি দাঁড়িয়ে আছি বুর্জ খলিফার ছাদে
দ্বিতীয়বার ঝিমঘুমে টঙে দাঁড়িয়ে ছোটো বাদ্রুম করছি
তরল কুয়াশাভিত্তিক চিনচিনে লিকলিকে গোসাপরসে
মাছে মাছ ম্যাকারেল কড টিউনার ঝিরঝিরে রিংটোন
বুকের পাকাচুলের জৈবনকশায় খুকুলি বিলি কেটে
বলল, আমরা ছিলুম তোর সৃষ্টিগলির শেষ শুকতারা;
পেছন ফিরে দেখি দাঁড়িয়ে আছি আসামের টি-এসটেটে
তৃতীয়বার মানবসেবায় কড়া লিকার আনবার জন্য
ছোটো বাদ্রুম করতে বাগানসিঁড়ি দিয়ে নামছি
মিনারেল জলবোতলে ভরা পোয়াতিদের ভাবস্রাবী স্বপ্নে
তুলতুলে আইভিএফ খোকাখুকুর খিলখিল শিশির
টের পেলুম ভাঙা ফোটায়অমাবস্যা সোনোগ্রাফির লাইনে
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem