"রত্নদীপা ম্যাম-এর জ্বর"
জোড়াসাঁকোয় গিয়ে রত্নদীপা ম্যাম-এর
জ্বরের খবরটা গুর্দেওকে দিতে
গুর্দেও জানতে চাইলেন:
‘মনের জ্বর না হরমোনের জ্বর'
তারপর বললেন, ‘আমি আর কী করব বাপু
আমার বাপ মনের জ্বর পুড়িয়ে হাপিশ করেছিলেন
আর আমি দাদুর হরমোনের জ্বর পুড়িয়ে হাপিশ করেছি.
রত্নদীপাকে বল, মনের জ্বর আর হরমোনের জ্বর
দুটোই যেন ওর বর সারিয়ে দিয়ে কলকাতায় পাঠায়
কলকাতা শহরটার বদনাম আছে জ্বরের ব্যাপারে
সবাই কোনো-না-কোনো জ্বরে ভোগে ।'
আমি বললুম, জী গুর্দেও । এটা কিন্তু কবিতা নয় ।
জাস্ট এ পোয়েম অ্যাবাউট লাভিং সামবডিজ ওয়াইফ' ।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem