মানুষ
আমার ছায়া কেঁপে ওঠে হিম শীতল বাতাসে, তুমি কি অসম্পূর্ণ সুন্দর? তোমার পাশে বসে একটু হাত বাড়াবো, তা কি সম্ভব! সম্ভাবনাকে কড়া পড়া ক্লিশে হাতে ছুঁয়েছি। প্রাগৈতিহাসিক সুখ মানুষের জালে আটকা পড়ে যায়। ভগবান ক্রদ্ধ হবেন বলে মানুষ থেকে মানুষ দূরে সরে যায়, অথচ মানুষ জানে এ জীবনে ভগবান না থাকলেও জীবন চলে যেতে পারে, কিন্তু মানুষ কে বাদ দিয়ে মানুষ বাঁচে নি কোনদিন।
-------------------------
© সঞ্জীব সাহা
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem