গাছ-২ Poem by Sanjib Saha

গাছ-২

গাছ -২

সকালে ঘুম ভাঙলে, আমি বারান্দায় বসি।
অন্ধকার শূন্য হলে পর, শিশুর হাসির মতো, উজ্জ্বল রঙ, ফুটে ওঠে ঊষায়‌, আকাশের গায়, আমার গাছের পাতায়। সময় বয়ে গেলে, অপরাহ্ন স্তব্ধ হয়, বৃদ্ধ রোদ, হেঁটে যেতে যেতে, আবার, হলুদ, লাল, গোলাপি, রঙ ছড়ায়, গোধূলি বেলায়। আমার উঠোন পেরিয়ে, আমার গাছের মাথা ছুঁয়ে, আকাশের গায়, যে আকাশ বুকে ধরে, বয়ে বেড়িয়েছি এতকাল, সেখানে অনেক মেঘ, উড়ে গেছে, উড়ন্ত পাখির, ডানার মতো।, তাকে সঙ্গে করে, যেতে হবে, আমাদেরও ।, শুধু জেগে রবে, গাছ, মাটির শিকড়ে, আমার আঙিনায়, আঙিনা প্রশস্ত হবে, ক্রমশঃ, অনন্ত অসীমে।
------------------------
© সঞ্জীব সাহা

POET'S NOTES ABOUT THE POEM
Modern Bengali poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success