আবহমান
বৃষ্টির দেহ ছুঁলে
গলে যায় প্রাণ।
তবু বৃষ্টি পড়ে মাঠে,
পদচিহ্ন ধুয়ে যায়।
সেই জলে সাঁতার কাটি;
এক জন্ম পরজন্ম
করে কোলাহল,
ঢেউ খেলে যায়।
তাকে সঙ্গে নিয়ে
যেতে হবে প্রবাহিত জলে,
আবহমান কাল।
--------------------------
© সঞ্জীব সাহা
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem